রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
মোহাম্মদ খাইরুল আমিন
•
17 ফেব্রুয়ারি 2022, 05:42 সকাল
•
256 বার পঠিত
রাজধানীর হাতিরপুল, গ্রিন রোড, কাঠালবাগান, রাজাবাজারসহ বেশকিছু এলাকায় গ্যাসের পাইপলাইনের মেরামত ও প্রতিস্থাপন কাজের জন্য আজ বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী ২০২২, ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।
বুধবার ১৬ ফেব্রুয়ারী ২০২২, রাতে তিতাস গ্যাস কম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী ২০২২, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ, ইন্দিরা রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজিসহ ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় আশপাশের এলাকায় গ্যাসের অল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি।