শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর উত্তরায় গাড়ির ধাক্কায় ২ জন নিহত

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মে 2022, 02:27 দুপুর • 210 বার পঠিত
রাজধানীর উত্তরায় গাড়ির ধাক্কায় ২ জন নিহত

রাজধানীর উত্তরায় ব্যক্তিগত একটি গাড়ির ধাক্কায় এক অটোরিকশার চালকসহ দুজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার উত্তরার পশ্চিম থানা এলাকায়  এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

যে দুজন মারা গেছেন তারা হলেন অটোরিকশা রিকশাচালক মো. তৈয়ব আলী (৬৫) এবং আরোহী মো. তাইফুর খন্দকার রাতুল (৪০)।

তৈয়বের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে। ঢাকায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় থাকতেন তিনি। তবে রাতুলের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।  

তৈয়বের ছেলে পুলিশকে জানিয়েছেন, উত্তরার সিঙ্গার মোড় এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার তার বাবার অটোরিকশাটিকে ধাক্কা দেয়। 

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ সূত্রে জানা যায়, ভোরে আহত অবস্থায় উত্তরায় দুর্ঘটনায় পড়া দুজনকে জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন। সকাল ৯টার দিকে চিকিৎসাধীন আরোহী রাতুল মারা
যান। 

ওই দুর্ঘটনার পর পুলিশ প্রাইভেট কারটিকে জব্দ করেছে। কিন্তু কারের চালক পালিয়ে গেছেন।