রাজধানীর তুরাগে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৬
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 আগস্ট 2022, 10:53 দুপুর
•
779 বার পঠিত
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ছয়জনের মৃত্যু হলো। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
জানা যায় গত সোমবার রাত পৌনে ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। তার নামপরিচয় জানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে তুরাগের কামারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ বাকি ২ জন বার্ন ইনস্টিটিউটেই চিকিৎসাধীন আছেন। আগের মৃতরা হলেন- আলম, গাজী মাজহারুল ইসলাম ও নুর হোসেন।
গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের দক্ষিণ রাজাবাড়ির গাজী মাজাহারুল ইসলামের ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে।