রাজধানীর তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
অনলাইন নিউজ পোর্টাল
•
01 জানুয়ারী 2021, 03:38 দুপুর
•
249 বার পঠিত
রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দিনের আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে।
শুক্রবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব পূর্বাভাস জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এতে আরো জানানো হয়, শুক্রবার সকাল ৬ টায় তাপমাত্রা ১৪.৬০ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯৫ শতাংশ ছিল। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৪.৪০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫-২৩ মিনিটে। শনিবার সূর্যোদয় হবে ভোর ৬ টা ৪২ মিনিটে।