রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন
মোহাম্মদ খাইরুল আমিন
•
07 ফেব্রুয়ারি 2023, 12:07 দুপুর
•
284 বার পঠিত
ঢাকা রাজধানীর শ্যামপুরে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত নিয়ে জানা যায়নি।
জানা যায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় ও মিলের কর্মীরা সহায়তা করছেন। অনেককে বালতি ভরে পানি এনে আগুন নির্বাপণে সাহায্য করতে দেখা গেছে। ঘটনাস্থল ঘিরে উৎসুক জনতার ভীর রয়েছে। এ ঘটনায় এখনি ক্ষয়ক্ষতি নিরুপণ হয়নি।