শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর সুরিটোলা এলাকায় জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

অনলাইন নিউজ পোর্টাল • 12 ডিসেম্বর 2021, 10:03 রাত • 1,692 বার পঠিত
রাজধানীর সুরিটোলা এলাকায় জুতার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বংশাল থানার সুরিটোলা এলাকায় জুতার কারখানায় লাগা আগুন নির্বাপন করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল চারটার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর ৪টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ৫৩ মিনিটের দিকে তারা আগুন নির্বাপনে সক্ষম হন।

তিনি আরও জানান, একজন কলারের মাধ্যমে তারা (ফায়ার সার্ভিস) জানতে পারেন চারতলা ভবনের তৃতীয় তলায় জুতার কারখানায় আগুন লেগেছে।   আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্তারিত তথ্য পরে জানা যাবে।