শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর পল্লবীতে গ্যাস লাইনে বিস্ফোরনে আরো দুইজনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 27 আগস্ট 2021, 10:33 দুপুর • 244 বার পঠিত
রাজধানীর পল্লবীতে গ্যাস লাইনে বিস্ফোরনে আরো দুইজনের মৃত্যু

গত বুধবার (২৫ আগস্ট) রাত ১টার দিকে বিকট শব্দে এই বিস্ফোরেণের ঘটনায় রাজধানীর পল্লবীতে ১১ নম্বর সেকশনের সি ব্লকে একটি বাড়ির নিচে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে দগ্ধ হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে।

পাইপলাইনে বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃতরা হলেন সুমন (৪০) ও রফিকুল ইসলাম (৩৫)। তাঁরা দুইজনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় শিশুসহ দগ্ধ সাতজনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।

ডা. আইউব বলেন, মৃত রফিকুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ পোড়া ছিল। এর আগে গত বৃহস্পতিবার আইসিইউর ১৪ নম্বর শয্যায় রিনা আক্তার নামে একজনের মৃত্যু হয়। তাঁর শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। হাসপাতালে এখনো চিকিৎসাধীন নওশীনের ১৫, রওশন আরার ৮৫, নাজনীনের ২৭ ও রেনুর শরীরের ৩৮ শতাংশ ফ্লেম বার্ন ও ইনহ্যালেশন ইনজুরি রয়েছে বলে জানান তিনি।

পল্লবী থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, ওই বাড়িতে কয়েক দিন গ্যাস ছিল না। রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ির লোকজন গ্যাস রাইজার পরিষ্কার করছিলেন। হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।