রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন
অনলাইন নিউজ পোর্টাল
•
22 মার্চ 2021, 04:14 দুপুর
•
107 বার পঠিত
মতিঝিলে আদমজী কোর্ট ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
সোমবার দুপুর ১ টা ৩৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়ায় আরও ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। দিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই ওই ভবন থেকে অনেককে হুড়োহুড়ি করে বের হয়ে রাস্তায় অবস্থান নিতে দেখা গেছে।