রাজধানীর মিরপুর, উত্তরা থেকে পাচার হওয়া থেকে রক্ষা পেলেন ২৩ নারী
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)ঢাকা রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে ২৩ নারীকে উদ্ধার করেছে। আবার একইসঙ্গে নারী পাচারকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত (২৯ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত এ অভিযানের কাজ হয়েছে ।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)থেকে জানা যায় ,গ্রেপ্তারকৃতরা মধ্যপ্রাচ্যের ওমান এবং সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী পাচারের কাজ করে আসছিল। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে গত শুক্রবার রাত সাড়ে ১১টায় র্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন নারীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে আজ শনিবার অভিভাবকদের কাছে তুলে দেওয়া হবে। উদ্ধার করা নারীদের কোন দেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।