রাজধানীর মাতুয়াইলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
অনলাইন নিউজ পোর্টাল
•
05 নভেম্বর 2020, 08:50 রাত
•
332 বার পঠিত
রাজধানীর মাতুয়াইলে একটি বহুতল ভবনের ষষ্ঠ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাতুয়াইল কোনা পাড়া বাদশা মিয়া রোড এলাকায় একটি দশতলা ভবনের ষষ্ঠতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।