শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর খিলক্ষেতে ক্রেনের ধাক্কায় এক শ্রমিক নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 07 মে 2021, 02:19 দুপুর • 169 বার পঠিত
রাজধানীর খিলক্ষেতে ক্রেনের ধাক্কায় এক শ্রমিক নিহত

খিলক্ষেতের তিনশ ফুট এলাকায় ক্রেনের ধাক্কায় ইঞ্জিচালিত অটোর এক আরোহী নিহত হয়েছেন।

নিহতের নাম মো শিহাব (২২)। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।
শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিহাব রাজমিস্ত্রি। আমরা একসঙ্গে কাজ করি। সকাল ৯টায় কাউলা থেকে একটি ইঞ্জিনচালিত অটোতে করে শিহাবসহ আমরা চারজন তিনশ ফুট রাস্তা দিয়ে পূর্বাচল এলাকায় কাজের উদ্দেশে যাচ্ছিলাম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন আমাদের অটোকে ধাক্কা দিলে শিহাব রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শিহাব চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মো. মজিবরের ছেলে। বিমানবন্দরের কাওলা এলাকায় থাকতেন তিনি।