শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর কেরানীগঞ্জে নুর সুপার মার্কেটে ভয়াবহ আগুন

অনলাইন নিউজ পোর্টাল • 06 সেপ্টেম্বর 2021, 09:36 সকাল • 292 বার পঠিত
রাজধানীর কেরানীগঞ্জে নুর সুপার মার্কেটে ভয়াবহ আগুন

কেরানীগঞ্জের কালিগঞ্জ গার্মেন্ট পল্লীর নুর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে ।

আজ সোমবার রাত ১১টার দিকে ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে ওই মার্কেটের ৩ শতাধিক দোকান পুড়ে গেছে। এসব দোকানে কোটি কোটি টাকার তৈরি পোশাক ছিল। সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। জানা যায় ওই মার্কেটে ছয় শতাধিক দোকান রয়েছে। রাত ১১টার দিকে মার্কেটের পূর্বপাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটার বিস্ফোরণ হয়ে আগুনের স্ফুলিঙ্গ গিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। সেখান থেকে আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।

নুর সুপার মার্কেটের ইত্যাদি ফ্যাশনের মালিক বিপ্লব হোসেন জানান, সন্ধ্যায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। আগুনের খবর পেয়ে এসে দেখেন তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তার মতো তিন শতাধিক ব্যবসায়ী পথে বসে গেছেন।