রাজধানীর জুরাইনে চিপসের কারখানার আগুন নিয়ন্ত্রণে
মোহাম্মদ খাইরুল আমিন
•
09 জুন 2022, 09:10 সকাল
•
472 বার পঠিত
রাজধানীর পোস্তগোলার পূর্ব জুরাইনে রাত ১১টা ২২ মিনিটে একটি চিপসের কারখানায় আগুন লাগে। তবে এখন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
গত বুধবার রাত ১২ট ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাজাহান শিকদার। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।