শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর জুরাইনে বাস শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

মোহাম্মদ খাইরুল আমিন • 03 সেপ্টেম্বর 2022, 07:23 সকাল • 357 বার পঠিত
রাজধানীর জুরাইনে বাস শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ঢাকা রাজধানীর জুরাইনে বাস শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে পথচারীসহ ছয়জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে জুরাইন রেলগেট এলাকায় এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- ৩৫ বছর বয়সী হন রনি হাসান, ৩৩ বছরের আরমান হোসেন, ২৮ বছরের মো. মাসুম, ১৬ বছরের পথচারী পারভেজ, ২৫ বছরের মেরাজ ও সোহাগ।

জানা যায় , শুক্রবার সকালে এক শ্রমিককে মারধর করেন শ্রমিক নেতা আরিফুল ইসলাম মাসুদ। এ নিয়ে সন্ধ্যায় বাস কাউন্টারে একটি বৈঠকের কথা ছিল। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।