শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর হোটেলে নারী চিকিৎসককে গলা কেটে হত্যা 

মোহাম্মদ খাইরুল আমিন • 11 আগস্ট 2022, 10:53 দুপুর • 327 বার পঠিত
রাজধানীর হোটেলে নারী চিকিৎসককে গলা কেটে হত্যা 

রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে একজন নারী চিকিৎসকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি গতকাল বুধবার রাতের।

ঢাকার পান্থপথের ওই আবাসিক হোটেলের নাম 'ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট’। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) জাফর হোসেন জানান, বুধবার রাতে ওই হোটেল থেকে এক নারীর মরদেহ উদধার করা হয়েছে। 

ওই নারীর বয়স ২৭। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন। 

পরিদর্শক জাফর হোসেন জানান, ওই নারী হোটেলটিতে উঠেছিলেন রেজাউল করিম রেজা নামের এক যুবকের সঙ্গে। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে রেজিস্টারে সাইন করেছিলেন। বুধবার সকাল ৮টায় তারা চেক ইন করেন। পরে ওইদিন দুপুরের দিকে যুবকটি হোটেল কক্ষে তালা মেরে চলে যায়।

জাফর হোসেন আরও বলেন, ‘‘পরে হোটেল ম্যানেজার ওই যুবককে ফোন করলে সে বলে, ‘ও ঘুমাচ্ছে। আমি আসছি’। বিকালে আবার কল করলে তার ফোন বন্ধ পান ম্যানেজার। ওই যুবক আর না আসায় রাতে তিনি বিষয়টি পুলিশকে জানান।”

আবাসিক হোটেলটির চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষে বিছানায় নারীটির মরদেহ পড়ে ছিল। তার শরীরে একাধিক জখমের দাগ ছিল।

ও্ই নারীর রিবারিক সূত্রে জানা গেছে, রেজার সঙ্গে ওই নারী চিকিৎসকের প্রেমের সম্পর্ক ছিল। 

এ ঘটনায় নিহতের পরিবার মামলা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।