শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর হাতিরঝিলে ট্যাংক বিস্ফোরণে ৩ জন দগ্ধ

অনলাইন নিউজ পোর্টাল • 02 সেপ্টেম্বর 2021, 11:27 দুপুর • 259 বার পঠিত
রাজধানীর হাতিরঝিলে ট্যাংক বিস্ফোরণে ৩ জন দগ্ধ

রাজধানীর হাতিরঝিলের মহানগর এলাকায় ভয়ঙ্কর সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। তারা হলেন- আল কবির (২১), ফরহাদ আকাশ মইন (২১) ও সিয়াম (১৮)। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় তিন বন্ধু দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, হাতিরঝিল থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। সিয়ামের ১৫ শতাংশ, ফরহাদ আকাশ মইনের ২৪ শতাংশ ও আল কবির ৪ শতাংশ দগ্ধ হয়েছেন।