শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

 রাজধানীর  ফুলবাড়িয়ায়  আগুন, ৫ ইউনিটের চেষ্টায়  চলছে নিয়ন্ত্রণ

মোহাম্মদ খাইরুল আমিন • 21 আগস্ট 2023, 09:31 রাত • 324 বার পঠিত
 রাজধানীর  ফুলবাড়িয়ায়  আগুন, ৫ ইউনিটের চেষ্টায়  চলছে নিয়ন্ত্রণ

 

 রাজধানীর  ফুলবাড়িয়ায়  আগুন, ৫ ইউনিটের চেষ্টায়  চলছে নিয়ন্ত্রণ


রাজধানীর ফুলবাড়িয়া এলাকার বরিশাল প্লাজা নামক একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 সোমবার (২১ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে আগুন লাগে  রাজধানীর ফুলবাড়িয়া এলাকার বরিশাল প্লাজা  নামক একটি মার্কেটে  । আগুন লাগার সাথে সাথেই খবর পৌঁছে  ফায়ার সার্ভিস অফিসে ।  খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই   ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে ।


ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাজধানীর ফুলবাড়িয়ায় গুলশান প্লাজার বিপরীতে বরিশাল প্লাজায় আগুনের খবরে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।  ঘটনাস্থলে পৌঁছে ৮টা ৪৭ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।