শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর চকবাজার থানার সোয়ারীঘাটে পলিথিন কারখানায় আগুন

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুন 2020, 12:40 দুপুর • 207 বার পঠিত
রাজধানীর চকবাজার থানার সোয়ারীঘাটে পলিথিন কারখানায় আগুন

রাজধানীর চকবাজার থানার অন্তর্ভুক্ত সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুম। 

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুম সূত্র জানায়, চকবাজার থানার অন্তর্ভুক্ত সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। সাড়ে ১০ টায় লাগা আগুন বেলা ১১টা ৯ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।