শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার ৬০

অনলাইন নিউজ পোর্টাল • 16 জুলাই 2021, 10:51 দুপুর • 81 বার পঠিত
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার ৬০

 রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

আসামিদের গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৪,৪২৪ পিস ইয়াবা, ২০০ গ্রাম ১৪০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১২০ ক্যান বিয়ার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

এপর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে।