শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

মোহাম্মদ খাইরুল আমিন • 18 এপ্রিল 2022, 10:56 দুপুর • 231 বার পঠিত
রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সোমবার গ্যাসের চাপ কম থাকবে। মোট ৬ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের দিক দিয়ে। এই সময়ে পাইপলাইন মেরামতের কাজ হবে। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এটা জানিয়েছে। তারা বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার রাজধানীর ডেমরা সিজিএস, নন্দীপাড়া টিভিএস এবং তেজগাঁও টিভিএসের পাইপ লাইনে জরুরি মেরামত কাজ চলবে।

এর ফলে আজ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকার সম্ভাবনা বেশি। 

তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য এটা পরিষ্কার করে বলা হয়নি যে এর কারণে কোন কোন এলাকার বাসিন্দাদের সমস্যায় পড়তে হতে পারে। 

পাইপলাইন পরিষ্কার করার কারণে গ্রাহকরা যে সাময়ীক সমস্যায় পড়ছেন সে জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।