শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর ৪ কেন্দ্রে দেয়া হবে ফাইজারের টিকা

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুন 2021, 08:10 সকাল • 815 বার পঠিত
রাজধানীর ৪ কেন্দ্রে দেয়া হবে ফাইজারের টিকা

রাজধানীর চারটি টিকা কেন্দ্রে দেয়া হবে ফাইজার-বায়োএনটেক কোভিড-১৯ টিকা। ম্যাসেঞ্জার আরএনএ (এমআরএনএ) ভিত্তিক এই টিকা তাপ ও আলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল, তাই কোন ভাবেই আলো ও তাপের সংস্পর্শে রাখা যাবে না। দুই ডোজের এই টিকার প্রতি ডোজে শুণ্য দশমিক ৩ এমএল সমপরিমান, যা ২৮ দিনের ব্যবধানে প্রয়োগ করা হবে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত জনগোষ্টিকে এই টিকা দেয়া হবে বলে স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে।

টিকার প্রতি ডোজের পরিমান শুণ্য দশমিক ৩ এমএল। দুটি ডোজ, প্রথম ডোজের ২৮ দিনের ব্যবধানে ২য় ডোজ প্রয়োগ করা হবে। ইন্ট্রামাসকুলার ইনজেকশন অর্থাৎ বাহুর উপরের গোশতপেশীতে প্রয়োগ করতে হবে। সঠিকভাবে টিকা দিতে শুণ্য দশমিক ৩ এমএল এডি সিরিঞ্জ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে এক ভায়ালের সাথে ডাইলুয়েট মিশ্রনের পর ৬ ডোজ টিকা প্রস্তুত হবে। সংমিশ্রনের জন্য দুই এমএল এর সিরিঞ্জ ব্যবহার করতে হবে।