শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানী মোটরসাইকেলের ধাক্কায় ‘ভিক্ষুক’ নিহত

অনলাইন নিউজ পোর্টাল • 06 মে 2021, 03:11 দুপুর • 511 বার পঠিত
রাজধানী মোটরসাইকেলের ধাক্কায় ‘ভিক্ষুক’ নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী  ভিক্ষুক নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর। তিনি ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাতুয়াইল মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সকালে রায়েরবাগ মাতুয়াইল মেডিকেলের সামনে সড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
 ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধা ভিক্ষা করতেন। তার কাছে খুচরা অনেক টাকা পাওয়া গেছে।  

যেই মোটরসাইকেল ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়েছে তার চালক তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। বর্তমানে চালক আমাদের হেফাজতে আছে।