শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

রাজধানী কাবুলে মার্কিন হামলা; ৬ শিশুসহ প্রাণ গেল ৯ জনের

অনলাইন নিউজ পোর্টাল • 30 আগস্ট 2021, 07:51 সকাল • 274 বার পঠিত
রাজধানী কাবুলে মার্কিন হামলা; ৬ শিশুসহ প্রাণ গেল ৯ জনের

 কাবুলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ছয় শিশুসহ নয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।
গত রবিবার কাবুলের ঘনবসতিপূর্ণ ‘খাজে বুঘরা’ এলাকায় হামলার ঘটনা   ঘটে।

এদিকে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, রবিবার রাজধানী কাবুলের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায়। এই হামলায় ছয় শিশুসহ নয়জন নিহত হয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে ১ জন নিহতের খবর প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের এই হামলায় সমালোচনার ঝড় উঠেছে।

অন্যথায় গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের গেটে আইএস খোরাসান শাখা ভয়াবহ এক আত্মঘাতী হামলা চালায়। হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ সেনাসহ ১৭০ জন নিহত হয়।