শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

মোহাম্মদ খাইরুল আমিন • 05 মার্চ 2025, 02:13 দুপুর • 256 বার পঠিত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল ১১টা ৩৬ মিনিটে ৫.৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে ভারতের মণিপুরের ইয়াইরিপক নামক স্থান হতে ৪৪ কি.মি.পূর্বে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে সৃষ্ট এ ভূকম্পন অনুভূত হয়েছে মণিপুর, মিজোরাম, মেঘালয় ও অরুণাচলের বেশ কিছু স্থানেও।

তবে, এ ভূমিকম্পে বাংলাদেশে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার এবং ২৭ ফেব্রুয়ারি রাত ২টা ৫৫ মিনিটে সিলেটে ৫.৩ মাত্রার  ভূকম্পন অনুভূত হয়।