শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানী ঢাকাসহ ২০ জেলার নদীবন্দরে সতর্কতা

মোহাম্মদ খাইরুল আমিন • 26 সেপ্টেম্বর 2022, 12:18 দুপুর • 387 বার পঠিত
রাজধানী ঢাকাসহ ২০ জেলার নদীবন্দরে সতর্কতা

আবহাওয়া অফিস জানিয়েছেন ,ঢাকাসহ ২০ জেলার নদীবন্দরকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে। পাশাপাশি এসব অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়াসহ বজ্রপাতেরও আভাস দিয়েছে।

আজ সোমবার সকালে আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে ২০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, দিনাজপুর,পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।