রাজধানী বাংলামোটরের আগুন নিয়ন্ত্রণে
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 নভেম্বর 2022, 08:59 সকাল
•
680 বার পঠিত
ঢাকা রাজধানীর বাংলামোটরে আলম রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। জানা যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। আগুনে পুড়ে রেস্টুরেন্টের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে কোনো হতাহতের খবর আসেনি।
এর আগে তিনি বলেন, আমরা বিকেল সাড়ে ৫টায় বাংলামোটরে একটি ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।