রাজবাড়ীতে ১১ জেলের ১২ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
বাঙালির ঐতিহ্যের বিশাল অংশজুড়ে রয়েছে পদ্মার রুপালি ইলিশ। শৌখিন মানুষের পছন্দের তালিকায় সর্বদাই উপরে থাকে আমাদের এ জাতীয় মাছ। বছরের নির্দিষ্ট একটি সময় এ মাছ নোনা পানি থেকে মিঠা পানিতে আসে ডিম দেয়ার জন্য। ঠিক সেই সময়ে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু অসাধু জেলে গোপনে শিকার করে চলে মা ইলিশ। যেকারণে ক্ষতিগ্রস্ত হয় দেশের মৎস সম্পদ।
সরকারী নিশেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে আটকের পর কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে জব্দ করা হয়েছে সাড়ে ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ।
বৃহস্পতিবার ভোর রাত থেকে সকাল সাড়ে ৮ টা পর্যন্ত রাজবাড়ীর জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পদ্মা নদীর সোনাকান্দর থেকে ধাওয়াপাড়া ঘাট পর্যন্ত অভিযান চালায়। এ সময় ইলিশ ধরা অবস্থায় তাদের আটক করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান জানান, ইলিশ রক্ষায় পদ্মা নদীতে নিয়মিত অভিযান চলমান আছে। নিশেধাজ্ঞাকালীন সময়ে কেউ যাতে ইলিশ ধরতে না পারে সেজন্য পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় জাল ও মাছ।