শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পরে যাত্রী নিখোঁজ

অনলাইন নিউজ পোর্টাল • 09 ডিসেম্বর 2021, 09:38 সকাল • 279 বার পঠিত
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পরে যাত্রী নিখোঁজ

দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি থেকে পরে এক যাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ যাত্রীর নাম মোজাফফর হোসেন নান্নু (৬৫)। কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে তার বাড়ি।

এদিকে নিখোঁজ মোজাফফর হোসেনের ভাইয়ার ছেলে দোলেয়ার হোসেন জানান, তার বড় মেয়েকে নিয়ে ঢাকা যাচ্ছিল। রাত ১০টায় কুষ্টিয়া থেকে লালন পরিবহনে ওঠে। রাত ১.৪৫ মিনিটে দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে কেরামত আলী ফেরিতে ওঠেন।
এসময় ফেরি বাস ওঠার পরে তিনি বাস থেকে নেমে আসে। ফেরির পকেট গেটের সামনে দাড়িয়ে ছিল। তখন ফেরি ছাড়ার সময় একটা ধাক্কা লাগে। ধাক্কায় ফেরি থেকে পরে যায়।

তিনি অভিযোগ করেন তার খালুকে উদ্ধারে কোনো দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়ছে না। বরং তারা আমার ও আমার বড় বোনের কাছে নানা বিব্রতকর প্রশ্ন করছে।

এদিকে গোয়ালন্দ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান, খবর শোনার পরপরই আমি একটা নৌকা নিয়ে তল্লাশি করি। কিন্তু তার খোঁজ এখনো পায়নি। এখনো উদ্ধারে কাজ করছি।