শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজবাড়ীর তিন পৌরসভায় লকডাউন ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল • 20 জুন 2021, 09:54 রাত • 831 বার পঠিত
রাজবাড়ীর তিন পৌরসভায় লকডাউন ঘোষণা

রাজবাড়ীতে করোনা সংক্রমণের হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। করোনা সংক্রমণ হার পর্যালোচনা করে রাজবাড়ী তিনটি পৌরসভায় লকডাউনের আওতায় আসছে। আগামী ২১ জুন  (সোমাবার) মধ্যরাত থেকে সাত দিনের জন্য রাজবাড়ী পৌরসভা, পাংশা পৌরসভা এবং গোয়ালন্দ পৌরসভায় লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করে করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি। 

আজ রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে করোনা সংক্রমণ প্রতিরোধ সভায় এ ব্যাপারে সিধান্ত নেয়া হয়।