শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাবিতে বায়েজিদের প্রক্সিতে প্রথম হওয়া তানভীরের ফল বাতিল

মোহাম্মদ খাইরুল আমিন • 03 আগস্ট 2022, 02:30 দুপুর • 285 বার পঠিত
রাবিতে বায়েজিদের প্রক্সিতে প্রথম হওয়া তানভীরের ফল বাতিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় শিফটে প্রথম হয়েছিলেন তানভীর আহমেদ। বায়েজিদ খানের দেওয়া প্রক্সিতে তিনি প্রথম হন। তবে তানভীরের ফল বাতিল করা হয়েছে।  

আজ বুধবার দুপুরে 'এ' ইউনিটের ভর্তি কমিটি এই ফল বাতিল করে।

তানভির ৯২ দশমিক ৭৫ নম্বর পেয়ে ওই শিফটে প্রথম হয়েছিলেন।  

গতকাল মঙ্গলবার রাতে রাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলে দেখা যায়, 'এ' ইউনিটের ৩৯৫৩৪ রোল নম্বরের তানভীর আহমেদ দ্বিতীয় শিফটে প্রথম হয়েছেন। পরীক্ষার দিন জনসংযোগ দপ্তর প্রশাসকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই রোল নম্বরধারীর হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক হন বায়েজিদ খান।

বায়েজিদ খান রাবিরই ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। প্রক্সি দিতে এসে আটক বায়েজিদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।