শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন ও বিক্রি বন্ধের ঘোষণা

অনলাইন নিউজ পোর্টাল • 15 অক্টোবর 2021, 07:51 সকাল • 263 বার পঠিত
প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন ও বিক্রি বন্ধের ঘোষণা

গণস্বাস্থ্য কেন্দ্রের বেসিক কেমিক্যালস লিমিটেড প্যারাসিটামল কাঁচামালের উৎপাদন এবং বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। গতকাল গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে প্যারাসিটামলের বাল্ক কাঁচামাল উৎপাদনের কেমিক্যালসের মূল্য অত্যধিক বৃদ্ধি পেয়েছে। কিন্তু স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধি না করায় আজ শুক্রবার থেকে গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেডে প্যারাসিটামলের কাঁচামালের উৎপাদন এবং বিক্রি বন্ধ থাকবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, জুলাই থেকে আন্তর্জাতিক বাজারে কেমিক্যালসের মূল্যবৃদ্ধি, ডলারের বাড়তি বিনিময় মূল্য, এলপিজিসহ বিভিন্ন ব্যয় বাড়ায় আমাদের উৎপাদিত প্যারাসিটামল বাল্ক কাঁচামাল ৯৬৫ টাকা পুনঃনির্ধারণ করা প্রয়োজন।