শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পূর্বাভাস সত্য না হওয়ায় আবহাওয়া দফতরের প্রধান বরখাস্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 23 আগস্ট 2022, 12:13 দুপুর • 242 বার পঠিত
পূর্বাভাস সত্য না হওয়ায় আবহাওয়া দফতরের প্রধান বরখাস্ত

ইউরোপে সেন্ট স্টিফেন দিবস উদযাপনের জন্য প্রায় ৪০ হাজার আতশবাজি নিয়ে প্রস্তুত ছিল হাঙ্গেরি সরকার। কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাসে সেই আয়োজন স্থগিত করা হয়। কিন্তু পূর্বাভাস সত্য না হওয়ায়  দফতরের প্রধান ও উপ-প্রধানকে বরখাস্ত করা হয়েছে। এতে দেশটিতে রাজনৈতিক অশান্তি দেখা দিয়েছে।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

 গত শনিবার সন্ধ্যায় সেন্ট স্টিফেন দিবস উদযাপনের জন্য হাঙ্গেরিতে ‘ইউরোপের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনে’র আয়োজন করা হয়। একইসঙ্গে দিনটি ছিল জাতীয় ছুটির দিন। কিন্তু নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরুর সাত ঘণ্টা আগে চরম আবহাওয়ার সতর্কতা উল্লেখ করে অনুষ্ঠানটি স্থগিত করে সরকার। তবে আবহাওয়া ছিল শান্ত। যার ফলেআবহাওয়া দপ্তরের প্রধান এবং উপ-প্রধানকে বরখাস্ত করে ক্ষুব্ধ হাঙ্গেরির সরকার।

কিন্তু পরে বলা হয়, ঝড়ের দিক পরিবর্তন হয়েছে ও বুদাপেস্টের পরিবর্তে পূর্ব হাঙ্গেরির কিছু অংশে আঘাত হেনেছে। অন্যদিকে, রাজধানী শহরে ঝড়-বৃষ্টি ছিল সম্পূর্ণভাবে অনুপস্থিত।

এরপর রোববার নিজেদের ফেসবুক পেইজে পোস্ট দিয়ে সর্বজনীন ক্ষমাপ্রার্থনা করে আবহাওয়া দফতর।  
এরপর সোমবার হাঙ্গেরির উদ্ভাবন মন্ত্রী লাসজলো পালকোভিকস তাৎক্ষণিকভাবে আবহাওয়া দফতরের প্রধান এবং উপ-প্রধানকে বরখাস্ত করেন। তার নির্দেশ অবিলম্বে কার্যকর হয়। আর এটি নিয়ে এখন হাঙ্গেরিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অবশ্য ইউরোপের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছিলেন। সেখানে প্রতিবেশী ইউক্রেনে যুদ্ধের সময় আতশবাজি অনুষ্ঠান বাতিল করার এবং মিতব্যয়ীতার আহ্বান জানানো হয়। তবে সরকার সমর্থকরা আশা করছেন, প্রদর্শনটি আগামী শনিবার পরিকল্পনা অনুযায়ী হবে।