শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে পিছু হটলো চীন-ভারতের সেনারা

অনলাইন নিউজ পোর্টাল • 06 জুলাই 2020, 08:13 রাত • 280 বার পঠিত
পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে পিছু হটলো চীন-ভারতের সেনারা

সীমান্তে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা থেকে সেনাদের কিছুটা সরিয়ে নিয়েছে ভারত ও চীন। উত্তেজনা কমাতে ‘বাফার জোন’ তৈরির উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে জানা গেছে। সেনা সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গালওয়ান উপত্যকার আশপাশের এলাকা থেকে সেনা সদস্যদের অন্তত এক কিলোমিটার পিছিয়ে নেয়া হয়েছে। সরানো হয়েছে কিছু অস্থায়ী স্থাপনাও।

জানা গেছে, চীন সেনারাও প্রায় এক-দু’কিলোমিটার পিছিয়েছে। তবে গালওয়ান নদীর তীরে এখনো পিপলস লিবারেশন আর্মির সাঁজোয়া গাড়ি অবস্থান করছে। ওই এলাকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে তৈরি করা বাফার জোন’টি দীর্ঘস্থায়ী সমাধানের প্রাথমিক ধাপ কি না তা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

এর আগে সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে লাদাখে সেনা মোতায়েন জোরদার করে দুই দেশই। উত্তপ্ত পরিস্থিতিতে উভয় পক্ষই ব্যাপক যুদ্ধের প্রস্তুতি নেয়।
গালওয়ান উপত্যকায় চীনের বিভিন্ন স্থাপনা নির্মাণের চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটের ছবিতে। বিপরীতে, যুদ্ধবিমান, হেলিকপ্টারসহ সেনা মোতায়েন বাড়িয়েছে ভারতও।

গত ২২ এবং ৩০ জুন দুই সেনাবাহিনীর মধ্যে বৈঠকের পর এই সেনা পিছানো হলো। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তেজনা পূর্ণ এই অঞ্চলটি সফর করেন।