পুতিনকে বন্ধু আখ্যা দিয়ে ধন্যবাদ জানালেন মোদী
অনলাইন নিউজ পোর্টাল
•
29 এপ্রিল 2021, 10:52 দুপুর
•
694 বার পঠিত
করোনাভাইরাস সংকটে রাশিয়ার পক্ষ থেকে জরুরি সাহায্য পাঠানোয় পুতিনকে বন্ধু আখ্যা দিয়ে ধন্যবাদ জানিয়েছেন মোদী। বিপর্যস্ত ভারতের পাশে এই সংকটকালীন সময়ে থাকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোনে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী।
গতকাল বুধবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ফোনালাপের কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নিজেই।
টুইটে তিনি বলেছেন, আজ আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চমৎকার আলাপ হয়েছে। আমরা ক্রমবর্ধমান করোনাভাইরাস মকামারি পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং সংকটের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে রাশিয়ার সহায়তা ও সমর্থনের জন্য আমি প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছি।
ফোনালাপের পর মোদী বলেন, রাশিয়ার উৎভাবিত স্পুটনিক-ভি টিকার বিষয়ে আমাদের সহযোগিতা বৈশ্বিক মহামারি মোকাবিলায় মানবতাকে সাহায্য করবে।