পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ বাইডেনের
অনলাইন নিউজ পোর্টাল
•
05 মে 2021, 09:52 সকাল
•
828 বার পঠিত
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে তার ইউরোপ সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউজে করোনা ভাইরাস ও টিকাদান কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ আশা প্রকাশ করেন বাইডেন।
আমেরিকায় কথিত সাইবার হামলা চালানো এবং দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে বাইডেন প্রশাসন গত কয়েক মাসে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বেশ কয়েকজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। রাশিয়া তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে। এর ফলে সাম্প্রতিক সময়ে দু’দেশের সম্পর্কে তীব্র টানাপড়েন বজায় রয়েছে।