পুতিনের পাকিস্তান সফরের রয়েছে প্রবল সম্ভাবনা
পকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। গত সপ্তাহে করাচী থেকে কাসুর পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপনের জন্য ইসলামাবাদ ও মস্কোর মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষর করার পর কর্মকর্তারা সোমবার এ সম্ভাবনার কথা জানান।
উত্তর-দক্ষিণ গ্যাস পাইপলাইন, যা এখন পাকিস্তান স্টিম গ্যাস পাইপলাইন হিসাবে নামকরণ করা হয়েছে। রাশিঢা ও পাকিসবতন উভয় দেশই তাদের স্নায়ূ যুদ্ধের শত্রুতা কাটিয়ে উঠতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন যুগে প্রবেশের সিদ্ধান্তের ফলে এটি একটি ফ্ল্যাগশিপ প্রকল্পেপরিণত হযেছে। এই চুক্তিটি মূলত ২০১৫ সালে স্বাক্ষরিত হয়েছিল। তবে, রাশিয়ার সংস্থাগুলির উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং অন্যান্য ইস্যুগুলির কারণে ১১ শ’ ২২ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটির কাজ তখন শুরু করা যায়নি। অবশেষে, উভয় পক্ষই এই বাধাগুলি অতিক্রম করেছে এবং একটি সংশোধিত চুক্তিতে স্বাক্ষর করেছে, যা এখন পাইপলাইনে পাকিস্তানকে ৭৪ শতাংশ অংশীদারীত্ব দেবে। এর আগে, পাইপলাইনের ১০০ শতাংশই রাশিয়ার ‘বিল্ট, অপারেটিং এবং ট্রান্সফার’ মডেলের অধীনে নির্মিত হওয়ার কথা ছিল। বর্তমান প্রকল্পটিতে ব্যয় হবে প্রায় ২.২২ বিলিয়ন ডলার।