শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

পুতিনের ঘোষণায় ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার হচ্ছে আজ

মোহাম্মদ খাইরুল আমিন • 30 সেপ্টেম্বর 2022, 09:46 সকাল • 407 বার পঠিত
পুতিনের ঘোষণায় ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার হচ্ছে আজ

এরই মধ্যে ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়া দখল করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ এক অনুষ্ঠানে ঐ জায়গাগুলোকে রাশিয়ার নিজস্ব ভূখণ্ড বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এই চার ইউক্রেনেীয় ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বলে ঘোষণা করবেন তিনি।

অধিকৃত চারটি অঞ্চল হচ্ছে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজজিয়া ও খেরসন। পাঁচদিনের এক গণভোটের মাধ্যমে রাশিয়া এই অঞ্চলগুলো কব্জা করলো। ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই ভোটকে জালিয়াতি বলে অভিহিত করেছে। 

পুতিন আজ জনসমক্ষে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। মস্কোর রেড স্কোয়ারে মঞ্চ বানানো হয়েছে। ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা লিখা বিলবোর্ড বসানো হয়েছে। সন্ধ্যায় রয়েছে কনসার্ট।