শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পুতিনের দাবি ইউক্রেনের নিরস্ত্রীকরণ ছাড়া সমাধান হবেনা

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মার্চ 2022, 07:46 সকাল • 254 বার পঠিত
পুতিনের দাবি ইউক্রেনের নিরস্ত্রীকরণ ছাড়া সমাধান হবেনা

মি ম্যাক্র প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বলেন। তিনি ইউক্রেনে সমস্ত হামলা, বিশেষ করে বেসামরিক লোকজন, সড়ক এবং অবকাঠামোর ওপর হামলা বন্ধের দাবি জানিয়েছেন।

ফরাসী বিবৃতিতে বলা হয় যে, মি ম্যাক্রর অনুরোধ রাখতে তার সদিচ্ছা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন।

ক্রেমলিনের পক্ষ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয় তাতে স্পষ্ট যে যেসব যুক্তি এবং দাবিতে ইউক্রেনের হামলার নির্দেশ মি পুতিন দিয়েছিলেন তা থেকে তার একচুল নড়ার ইঙ্গিত পাওয়া যায়নি।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, “বোঝাপড়া একমাত্র সম্ভব যদি নিরাপত্তা নিয়ে রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনায় নেওয়া হয়।“

প্রেসিডেন্ট পুতিনের ভাষ্য “ক্রাইমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্ব মেনে নিতে হবে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নাৎসীমুক্তকরণের সমাধান হতে হবে, এবং ইউক্রেন যেন একটি নিরপেক্ষ রাষ্ট্র থাকে তার নিশ্চয়তা দিতে হবে।“