শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পুরস্কার গ্রহণ করলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তরা

মোহাম্মদ খাইরুল আমিন • 01 ফেব্রুয়ারি 2025, 07:33 বিকাল • 281 বার পঠিত
পুরস্কার গ্রহণ করলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তরা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন পুরস্কার প্রাপ্তগুণীজনরা। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার হাত থেকে তারা পুরস্কার গ্রহণ করেন।

কবিতায় পুরস্কারপ্রাপ্ত মাসুদ খানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন শামীম আরা খান বিথি, নাটক ও নাট্যসাহিত্যে গ্রহণ করেন শুভাশিস সিনহা গদ্য/প্রবন্ধে সলিমুল্লাহ খান অনুবাদে জি এইচ হাবীব গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

এর আগে বাংলা একাডেমি ১০ জনের নাম ঘোষণা করে। পরে সমালোচনার মুখে বাদ পড়েন মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ।