শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পুরান ঢাকায় প্লাস্টিকের পাইপের কারখানায় ভয়াবহ আগুন

মোহাম্মদ খাইরুল আমিন • 18 মার্চ 2022, 05:59 বিকাল • 321 বার পঠিত
পুরান ঢাকায় প্লাস্টিকের পাইপের কারখানায় ভয়াবহ আগুন

পুরান ঢাকার বংশাল নিমতলী আবু বকর মসজিদের পাশে নতুন রাস্তায় প্লাস্টিকের পাইপের কারখানায়  ভয়াবহ আগুন লেগেছে । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

আজ (১৮ মার্চ) বিকেল ৪টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, পুরাস ঢাকার নিমতলিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৫টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।