শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পুরান ঢাকার প্লাস্টিক কারখানায় আগুন

মোহাম্মদ খাইরুল আমিন • 15 এপ্রিল 2022, 02:39 দুপুর • 234 বার পঠিত
পুরান ঢাকার প্লাস্টিক কারখানায় আগুন

আজ শুক্রবার রাজধানীর লালবাগের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহীদনগর বউ বাজারের ৪ নম্বর গলিতে একটি টিনশেড কারখানায় আগুন লাগার খবর আসে তাদের কাছে। সেখানে ছুটে যায় তাদের দল।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সেখানে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়। 

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।