পুনর্বহাল ও বেতন আদায়ের দাবিতে মেট্রোরেল শ্রমিকদের বিক্ষোভ
অনলাইন নিউজ পোর্টাল
•
07 জুন 2020, 04:44 দুপুর
•
685 বার পঠিত
তিন মাসের বকেয়া বেতন ও চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন মেট্রোরেল শ্রমিকরা।
রোববার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগারগাঁও স্বাস্থ্য ভবনের সামনে তারা বিক্ষোভ করেন।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা মহামারীর মধ্যে মেট্রোরেলের ইঞ্জিনিয়ার, সুপারভাইজারসহ ২ হাজার ৫৯৬ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। মার্চ পর্যন্ত বেতন পেলেও গত তিন মাস তাদের কোনো বেতন পাননি।
এসময় ছাঁটাইকৃতদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল ও তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান বিক্ষুব্ধ শ্রমিকরা।