পুনরায় রপ্তানি করা যাবে বিদেশ ফেরত পণ্য
অনলাইন নিউজ পোর্টাল
•
11 সেপ্টেম্বর 2021, 04:20 দুপুর
•
261 বার পঠিত
রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১০টি বিশেষ নির্দেশনা মেনে ফেরত আসা পণ্যের চালান পুনরায় রফতানি করতে পারবে।
রাজস্ব বোর্ডের কাস্টমস ও বন্ড বিভাগের দ্বিতীয় সচিব মশিউর রহমান ম-লের সই করা আদেশের বরাতে শুক্রবার (১০ সেপ্টেম্বর) এনবিআরের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, ফেরত আসা পণ্য চালানের আমদানি ও রপ্তানি সংক্রান্ত সব দলিল যথাযথভাবে যাচাই করে নিশ্চিত হতে হবে। ন্যূনতম একজন সহকারী কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পণ্য চালানগুলো শতভাগ কার্যকর পরীক্ষা করে পণ্যের বর্ণনা, ওজন, সংখ্যা বা পরিমাণ প্রভৃতি নিশ্চিত হয়ে খালাস ও পুননায় রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে।