পুনরায় দায়িত্ব নবায়ন করবেন ডিএমপি কমিশনার
অনলাইন নিউজ পোর্টাল
•
31 অক্টোবর 2021, 08:36 রাত
•
293 বার পঠিত
মোহা. শফিকুল ইসলাম নতুন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন। তাকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রোববার তিনি এ দায়িত্ব বুঝে নেন।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।