শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

পুনরায় সেনা অভিযান শুরু করেছে রাশিয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 27 ফেব্রুয়ারি 2022, 08:59 সকাল • 289 বার পঠিত
পুনরায় সেনা অভিযান শুরু করেছে রাশিয়া

ইউক্রেনের সাথে সম্ভাব্য আলোচনার জন্য শুক্রবার বিকেল থেকে প্রধান বাহিনীর অগ্রযাত্রা স্থগিত থাকলেও কিয়েভের পক্ষ থেকে নেতিবাচক মনোভাব প্রদর্শন করায় সেনা অভিযান ফের চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাতে কিছুটা শান্ত থাকার পর গতকাল ফের কিয়েভের রাস্তায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাশিয়ার বাহিনী ইউক্রেনের দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ শহর মেলিতোপোল দখল করেছে। রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র রামযান কাদিরভ এবার ইউক্রেনে মস্কোর সঙ্গে যোগ দিয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুুতিন ও সরকারের বিদেশে থাকা সম্পদ জব্দের প্রতিশোধ হিসেবে রাশিয়াও সেদেশে থাকা পশ্চিমাদের সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে। রাশিয়া গতকাল বুলগেরিয়া, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলেছে যে, তারা সঙ্কট-বিধ্বস্ত ইউক্রেন থেকে আফগান নাগরিকদের সরিয়ে নিতে কাজ করছে।