শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পুলিশের উপর ক্ষুদ্ধ হয়ে ফের মোটরসাইকেলে আগুন দিলো চালক

অনলাইন নিউজ পোর্টাল • 21 অক্টোবর 2021, 06:15 বিকাল • 306 বার পঠিত
পুলিশের উপর ক্ষুদ্ধ হয়ে ফের মোটরসাইকেলে আগুন দিলো চালক

পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে ফের রাইড শেয়ারিংয়ের এক মোটরসাইকেল চালক নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। 
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরান ঢাকার পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। 

লালবাগ থানার ওসি এম এম মোরশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এই মোটরসাইকেল চালকের আগে দুটি মামলা ছিল। মামলাগুলো না ভাঙানোয় আজ সার্জেন্ট আরও এক হাজার টাকা জরিমানা করলে কিছু দূর গিয়ে তিনি তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।