শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ৭ জন

মোহাম্মদ খাইরুল আমিন • 22 জানুয়ারী 2022, 06:08 বিকাল • 305 বার পঠিত
পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ৭ জন

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত আইজিপি হয়েছেন সাত কর্মকর্তা। শনিবার ২২ জানুয়ারী ২০২২, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন: উপ-পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মোহাম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি ড. হাসান উল হায়দার, অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম, বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের ডিআইজি মাহবুবুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মা. হারুন অর রশিদ।