শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭

মোহাম্মদ খাইরুল আমিন • 01 মে 2025, 11:15 রাত • 448 বার পঠিত
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১১৩৭

সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,১৩৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ৬৬৯ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও অন্যান্য বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও ৪৬৮ জন।

অভিযান চলাকালে পুলিশের হাতে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা, পাঁচ রাউন্ড কার্তুজ, পাঁচ রাউন্ড শটগানের শিশা বুলেট এবং একটি বার্মিজ চাকু উদ্ধার হয়েছে।

পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন ইনামুল হক সাগর।