শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পুলিশ স্টেশন-বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে আনসার

মোহাম্মদ খাইরুল আমিন • 06 আগস্ট 2024, 07:10 বিকাল • 271 বার পঠিত
পুলিশ স্টেশন-বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে আনসার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও পুলিশ স্টেশন বা থানাগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা দিতে আনসার বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) আনসার সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব দেওয়া হয়েছে।  
এ ছাড়া ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বও তাদের দেওয়া হয়েছে।