পুকুরে টিকিট কেটে নির্দিষ্ট সময় বড়শি দিয়ে মাছ ধরার চুক্তি কি বৈধ?
মাসিক আল- কাউসার
•
14 এপ্রিল 2026, 11:17 দুপুর
•
166 বার পঠিত
প্রশ্ন:আমাদের গ্রামের পুকুর-মালিকগণ নির্দিষ্ট দামে টিকিট ছাড়ে। এই টিকেটের মাধ্যমে টিকেট গ্রাহক ১ সপ্তাহ বা তার চেয়ে বেশি সময়ের জন্য বড়শি দিয়ে মাছ ধরার অনুমতি পায়। জানতে চাই, এ ধরনের চুক্তি বৈধ কি না?
উত্তর:বড়শি দিয়ে মাছ ধরার প্রশ্নোক্ত কারবারটি জায়েয নয় তাছাড়া এতে জুয়ার সাদৃশ্যও রয়েছে। এটি শরয়ী নীতিমালার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই এভাবে মাছ ধরার চুক্তি করা থেকে বিরত থাকা কর্তব্য।
-রদ্দুল মুহতার ৬/৪০৩; বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআসারা ২/২৩১